
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্টের অভিযান, এক মাদক ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।