1. admin@jonogonersangbad.xyz : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড আশুলিয়ায় সাংবাদিক খোকন হাওলাদারের উপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠন করবে বিএনপি দুর্নীতির নথি সংগ্রহে স্বাস্থ্য অধিদপ্তরে দুদকের দল ফেনী শহরের রামপুর পাটোয়ারী বাড়ীতে অজ্ঞাতনামা খুনি কর্তৃক খামারের কর্মচারী সাগর এর নৃশংস খুনের রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার এবং মোবাইল উদ্ধার।  ৭ সন্তান নিয়ে অনাহারে এক মা, নেই মাথা গোঁজার ঠাঁই বিভিন্ন হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ও ডায়াগনস্টিক সেন্টারে চাকরি’র খবর কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি – শিক্ষক/কর্মচারী নিয়োগ বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রথম সময় এর দেশব্যাপী সংবাদাদাতা নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করুন। পুলিশ নিয়োগ ২০২০ এর প্রক্রিয়া শুরু | পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ দেখুন

চমেকে ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২২ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নেতাকর্মীদের ‘হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ’ এনে ১৬ জনকে আসামি করে মামলা করেছে একটি ছাত্রলীগের একটি পক্ষ।

সোমবার রাতে চমেকের চতুর্থ বর্ষের ছাত্র খোরশেদুল ইসলাম বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন। এতে ১৬ জনকে আসামী করা হয়েছে বলে জানান পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া।

তিনি আরও বলেন, মেডিকেলের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী বাদি হয়ে অপর পক্ষের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

মামলায় হত্যার উদ্দেশ্যে হামলা করে আহত করার অভিযোগ আনা হয়েছে। ’

উল্লেখ্য, গত রবিবার সকালে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও স্থগিত সিটি নির্বাচনের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী চমেক হাসপাতালে দুটি নাসাল ক্যানুলা দিয়ে ফেরার পর হাসপাতালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এদের মধ্যে একটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল অনুসারী এবং অপরটি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।

এদিকে, মামলার আসামিদের মধ্যে চমেক হাসপাতালের ইন্টার্ন ডাক্তার, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা আছেন। আসামিরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। মামলার আসামিদের মধ্যে পাঁচজন চমেক’র বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। অন্যরা সাবেক শিক্ষার্থী ও ইন্টার্ন ডাক্তার।

মামলার বাদি চমেক এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী খোরশেদুল ইসলাম শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

খোরশেদুল বলেন, হত্যার উদ্দেশ্যে অতর্কিতে হামলা, প্রাণনাশের হুমকি এবং মারধর করে আহত করার অভিযোগে ১৬ জনকে আসামি করে মামলা করেছি।

প্রসঙ্গত, চমেক ছাত্রলীগের বর্তমান কমিটি সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। ওই কমিটিতে শিক্ষা উপ-মন্ত্রীর পক্ষের কেউ না থাকলেও চমেক ছাত্রলীগের তার বেশ কিছু অনুসারী আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD